1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

সদরপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ৪ বেকারীর জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

সদরপুর থেকে শিমুল তালুকদারঃ

ছবিঃ সদরপুরের বেকারী মালিকদের অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ফরিদপুরের সদরপুরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরিসহ মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে চারটি বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।

১১ নভেম্বর ( মঙ্গলবার) বিকেলে ৪ টি বেকারীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। আদালতের নেতৃত্ব দেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানে সদরপুর উপজেলার চার রশি এলাকায় মিম বেকারীতে দশ হাজার এএফসি বেকারীতে কে দশ হাজার, সাড়ে সাতরশি এলাকার দাস বেকারীতে পাঁচ হাজার এবং মা বাবার দোয়া বেকারিতে পাঁচ হাজার সহ মোট  ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত চলাকালে বেকারীর মধ্যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড,কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ওই চার বেকারী মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিল সদরপুর থানা পুলিশের একটি দল।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD