1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

অপারেশনস ফার্স্ট লাইট’: চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে বাঘার ১৩জন।

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো :

 

চার জেলার সীমান্তবর্তী চর এলাকা থেকে গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে রাজশাহীর বাঘা থানার ১৩জন রয়েছে। ‘অপারেশনস ফার্স্ট লাইট’ নামের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ রাজশাহীর বাঘা থানার বিভিন্ন এলাকার ১৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

রাজশাহী জেলার বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুড়িয়া ও পলাশী ফতেপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে ৩টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা, ২০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. জালাল উদ্দিন, মো. কামরুজ্জামান (৩৮), কবির উদ্দিন, খবির উদ্দিন, মোসা. মনোয়ারা খাতুন (৫০), মোসা. মনিয়ম খাতুন (৪২), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৭), মো. আলম ইসলাম (১৮), মো. আশরাফুল ইসলাম (৩০), মো. বাচ্চু মণ্ডল (৩৯), আওলাদ হোসেন ও মো. মিজানুর রহমান (২৬)। গত শনিবার (০৯-১১-২০২৫) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও বালুমহাল দখল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছিল। স্থানীয় জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান চালানো হয়। বাঘা থানার ১৩ ছাড়াও এই অভিযানে নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুরের আরো ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে- হত্যা মামলা, সাজাপ্রাপ্রাপ্ত,মাদক,ডেভিল হান্ট,নিয়মিত মামলা,হ্যাকার ও ওয়ারেন্টভূক্ত রয়েছে। উদ্ধার কার হয়েছে, শুটার গান, গুলি ও গুলির খোসা, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মোটরসাইকেল, হাসুয়া ও চাকু ,রামদা , হাসুয়া, লোহার পাইপ,ইঞ্জিন চালিত নৌকাসহ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আফম আছাদুজ্জামান জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশে এবং অতিরিক্ত ডিআইজি (অপস) নওরোজ হাসান তালুকদারের তত্ত্বাবধানে, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে- শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, র‌্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশের যৌথ টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD