1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার সদস্য গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ০৯ অক্টোবর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম হতে রাত ০৩:০৫ টায়  বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

গ্রেফতারকৃত হ্যাকারদের নাম যথাক্রমে ১। মোঃ জুবায়ের হাসান শিশির (২১), ২। মোঃ জাহিদ হাসান সিজান (১৯) ও ৩। মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪), ৪। মোঃ রতন আলী (২৫)। মোঃ জুবায়ের হাসান শিশির ও মোঃ জাহিদ হাসান সিজান রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের পুত্র, মোঃ শরিফুল ইসলাম সিজান একই জেলার একই থানার একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং মোঃ রতন আলী একই জেলার একই থানার খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-এর নির্দেশে অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে আজ ০৯ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০০:০১ টা হতে সকাল ০৬:০০ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে রাজশাহীর বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম হতে বিকাশ, ইমো (সাইবার) হ্যাকার চক্রের চারজন সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃত হ্যাকারদের হেফাজত হতে নগদ ১,৪৮,৮২৫/-টাকা, ১১ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেরার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায়  এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD