1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন বালিয়াকান্দিতে নবাগত ওসি’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় :পুলিশ–সাংবাদিক সহযোগিতায় নিরাপদ সমাজ গঠনের প্রত্যাশা

ধামইরহাটে প্রাথমিক শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানকে বরণ ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামসহ ৪ কর্মকর্তাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে ৪ কর্মকর্তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিদায় কর্মকর্তারা হলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিতা রানী মহন্ত, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাফিউজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ। এদের মধ্যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলামকে (উপজেলা শিক্ষা অফিসার) হিসেবে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, জগৎনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার, জাহানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, আড়ানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বানী, ভেড়ম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান, রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুহেনা মোহাম্মদ মুসা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD