1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয় পতাকা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

রাজশাহীতে পুঁজিবাজারে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধিতে আইসিবির মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

নিহাল খান :

রাজশাহীতে “তারুণ্যের উৎসব–২০২৫” উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পুঁজিবাজারে বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আয়োজিত “গ্রাহক সেবা পক্ষ” কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর, রাকাবের মহাব্যবস্থাপক তাজউদ্দিন আহমেদ এবং রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আইসিবির তিনটি সহযোগী প্রতিষ্ঠান—আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড—এর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং আইসিবির গ্রাহকসেবা গ্রহণকারী সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, “পুঁজিবাজার কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তিই নয়, এটি দেশের তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইসিবি’র এই উদ্যোগ তরুণদের মাঝে বিনিয়োগ-সচেতনতা বৃদ্ধি এবং একটি স্বচ্ছ ও শক্তিশালী আর্থিক কাঠামো গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”

বক্তারা বিশ্বাস প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম পুঁজিবাজারে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাবে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করে তুলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD