1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

পাংশায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায় সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মিথীলা শাহা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন, পাংশা উপজেলা বিএডিসি সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, এবং কৃষি বিপণন কর্মকর্তা মো. আকমল হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD