1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি-

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি:

“বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি” সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এমন আবেগময় স্ট্যাটাসের তিন ঘন্টা পর বিশাল মিয়া (১৭) নামে এক ঔষধ ফার্মেসির কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।গত সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার সুমন ফার্মেসীতে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত বিশাল স্থানীয় আর ডি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।সে উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি এলাকার সাগর মিয়ার ছেলে ও সুমন ফার্মেসির ঔষধ বিক্রেতা হিসাবে কর্মরত ছিলো।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিশাল পড়ালেখার পাশাপাশি স্থানীয় শিমলা বাজার সুমন ফার্মেসীতে ঔষুধ বিক্রির কাজ করতো।সোমবার বিকালে নিজের ফেসবুক আইডিতে ‘বেচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি”এমন স্ট্যাটাস দিয়ে ঘুমের কথা বলে ফার্মেসীর বিশ্রামাগারে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।ঘন্টাখানিক পর ফার্মেসীর মালিক সুজিত কুমার রায় সুমন তাকে ডাকতে থাকে। একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে গেলে বিশালকে দড়িতে ঝুলন্ত অবস্থা দেখতে পায়।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের বাবা সাগর মিয়া জানান, ভ্যান গাড়ী চালিয়ে অতিকষ্টে সংসার চালাতে হয়।মাঝে মধ্যে ছেলে বড় বড় কিছু জিনিসের জন্য বায়না ধরত।দিতে না পারলে মন খারাপ করে খাওয়া দাওয়া না করে দোকানে চলে আসতো।আজ সন্ধায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন,সন্ধ্যার পর গলায় ফাঁস দেওয়া এক রোগীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। স্বজনরা লাশ বাড়ীতে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD