1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তিকারী নাটোরের ছাত্রলীগ নেত্রী রাজশাহীর কাঁকনহাটে আটক।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল। গ্রেফতারকৃতর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনা ও শেখ মুজিবের  ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এছাড়াও সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করা সহ টেলিগ্রাম ও হোয়াটস অ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতো।

এ ঘটনা সম্পর্কে বিএনপি নেতা তানভির আহমেদ সুইট  গত ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করেন। ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যায়। পরবর্তীতে গত ২৭ অক্টোবর রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা গ্রহন করার প্রস্তুতি চলছে । তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD