1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন।               

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোছা. খাদিজা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নিয়ে মনগড়া প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ‘আক্কেলপুরবাসী’- এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কয়েক বছর ধরে খাদিজা খাতুন আক্কেলপুর রেলস্টেশনে স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সান্তাহার জংশনেও দায়িত্বে রয়েছেন। তিনি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।

বক্তারা বলেন, ‘তার মনগড়া প্রতিবেদনই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আক্কেলপুরে যাত্রাবিরতি আটকে দিয়েছে। এ জন্য তাকে দ্রুত এখান থেকে অপসারণ করতে হবে।’

আক্কেলপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ মাজেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, তিলকপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মামুনুর রশিদ পিন্টু, কলেজ শিক্ষক খাইরুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা তরিকুল ইসলাম তুহিন, মাসুদ চৌধুরী, ছাত্রদল নেতা আরমান হোসেন কানন।

বক্তারা আরও বলেন, ‘আক্কেলপুর ছাড়াও ক্ষেতলাল, বগুড়ার দুপচাঁচিয়া, নওগাঁর বদলগাছী ও পত্নীতলা উপজেলার যাত্রীরা এই স্টেশন ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। তাই, ঢাকাগামী চিলাহাটি রুটের ট্রেনটির যাত্রাবিরতি আক্কেলপুরবাসীদের ন্যায্য দাবি।’

মানববন্ধনে মামুনুর রশিদ পিন্টু বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে খাদিজা খাতুনকে এই স্টেশন থেকে প্রত্যাহার করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD