1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রাস্তার উন্নয়নেই ভোগান্তি, পানি সংকটে রায়পুর পৌরসভার ৬ হাজার মানুষ।

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

মোঃলিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

রায়পুরে (লক্ষ্মীপুর) পানি সংকটে ভোগান্তিতে বেড়েছে পৌরসভার প্রায় ৬ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে মহিলা কলেজ রোডে চলমান সড়কের ড্রেনের খনন কাজের সময় প্রধান পানির পাইপলাইন ভেঙে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, রায়পুর পৌরসভার ১নং ও ৪নং ওয়ার্ডে গত কয়েকদিন ধরে পৌরসভার পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে এলাকার হাজারো বাসিন্দা পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে টিউবওয়েল বা দূর এলাকা থেকে পানি সংগ্রহ করছেন। এতে সময় ও শ্রম নষ্টের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, মহিলা কলেজ রোডের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। রাস্তার কাজের ধীরগতি ও দায়িত্বপ্রাপ্ত সংস্থার খামখেয়ালিপনাই এ পানিসঙ্কটের অন্যতম কারণ।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুর পৌরসভার পানি শাখার কর্মকর্তা কাউসার আলম মোল্লা বলেন, রায়পুর মহিলা কলেজ রোডে কাজ চলাকালে বারবার সতর্ক করা সত্ত্বেও ঠিকাদারি সংস্থা পাইপলাইন কেটে ফেলেছে। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করেছি, খুব দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করা হবে।

অন্যদিকে পৌরবাসীর দাবি, দ্রুত পাইপলাইন সংস্কার ও সড়ক কাজের সমাপ্তি না হলে পানি সংকট আরও তীব্র আকার ধারণ করবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD