1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার মহোৎসব।

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকলেও গত কয়েকদিন ধরে প্রকাশ্যেই চলছে মাছ ধরা ও বিক্রি।

সরেজমিনে দেখা গেছে, শনিবার (১১ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রায়পুরের মেঘনা নদীর চরবংশী হাজিমারা সুইসগেইট, আলতাফ মাষ্টার মাছঘাট, পুরানবেড়ী, চান্দারখাল ও সাজু মোল্লার ঘাটে অসংখ্য জেলে কারেন্ট জাল দিয়ে অবাধে ইলিশ ধরছেন। এসব মাছ স্থানীয় ঘাট ও বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।

গত চার মাস সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং সহকারী মৎস্য কর্মকর্তা না থাকায় এবং কোস্টগার্ড এখনো পর্যন্ত না দেওয়ায় অভিযান পরিচালনা করছে না মৎস্য বিভাগ।তবে আশার খবর মোঃরাশেদ হাসান নামে এক সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাটকা রক্ষায় মৎস্য বিভাগের এমন ভূমিকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন জেলেরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে নদীতে ইলিশ সংকটে পড়বে এবং জেলেপল্লিতেও অভাব দেখা দেবে।

জেলেরা জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের কোনো ভূমিকা না থাকায় এসব হচ্ছে। আবার সঠিক প্রচার-প্রচারণার অভাবে অনেক জেলে মা-ইলিশসহ জাটকা ধরার নিষেধাজ্ঞার সময় ও আইনের কথাও জানেন না।

উত্তর চরবংশীর খাসেরহাট ও নাইয়াপাড়া এলাকার কয়েকজন মাছ বিক্রেতা বলেন, জেলেরা নদীতে কারেন্ট জাল দিয়ে ছোট ছোট জাটকার সঙ্গে মা-ইলিশও ধরে আমাদের কাছে নিয়ে আসেন। বাধ্য হয়ে তা কিনে নিচ্ছি। কারণ জেলেদের কাছে আমাদের দাদন দেওয়া রয়েছে। সাজু মোল্লার ঘাট এলাকার সতেচন জেলে মালেক খানসহ একাধিক জেলে বলেন, অসাধু জেলেরা সরকারি কোনো আইন না মেনে কারেন্ট জাট দিয়ে জাটকার পাশাপাশি মা-ইলিশও ধরছে। তা আবার মৎস্য ঘাট, হাট-বাজার ও আড়তদারদের কাছে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। রায়পুরে কোস্টগার্ড ও নৌপুলিশ ফাঁড়ি নেই। রয়েছে রায়পুরের সীমান্ত এলাকা চাঁদপুরের চরভৈরবী এলাকায়। তদের সদস্যরা মাঝে মাঝে অভিযান চালিয়ে ইলিশ জব্দ করলেও মৎস্য বিভাগ অভিযান চালাচ্ছে না। এতে ভবিষ্যতে নদীতে ইলিশের মহাসংকটসহ জেলেপল্লিতে মারাত্মক অভাব দেখা দেবে। তাই আমরা সরকারের কাছে এসব জাটক ও মা-ইলিশ শিকার ও বিক্রি বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন করছি।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহণ, বিক্রি, বাজারজাতের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। অথচ এ আইন মানছে না অসাধু জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।লোকবল সংকটে নিয়মিত অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে।

রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত মোঃরাশেদ হাসান বলেন,আমি সবেমাত্র জয়েন করেছি,তারপরও নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রচার-প্রচারণা চালানো হবে, নিয়মিত অভিযান চালানো হবে।
এরই মধ্যে কোস্ট গার্ডের অভিযানে জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD