1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ফরিদপুর প্রতিনিধি সংবাদ কর্মী সজল মালোর উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৭১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

রাজবাড়ীর ১২ নং সুলতানপুর ইউনিয়নের ভাটি সুলতানপুর এলাকায় এক গণমাধ্যম কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রায় ৯ হাজার ৭০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ হামলার শিকার হন গনমাধ্যম ও মানবাধিকার কর্মী সজল মালো। ৫ অক্টোবর রাজবাড়ী থানায় অভিযোগপত্র দায়ের করেছেন ভুক্তভোগী অই গণমাধ্যমকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সজল মালো দুর্গাপূজা দেখতে যান। ফেরার পথে তিনি একটি চায়ের দোকানে বসেন চা পান করার উদ্দেশ্যে। এ সময় পূর্ব পরিচিত সুরেশ নামের এক ব্যক্তি সজলের মূখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় আত্মরক্ষার জন্য চিৎকার চেঁচামেচি করলেও দুর্গাপূজার উচ্চ শব্দের কারণে কারো কানে পৌঁছায়নি সজলের চিৎকার। জঙ্গলে নিয়ে যাওয়ার পর কয়েকজন মিলে সজল কে ঘিরে ধরে, হঠাৎ সুরেশ ও তার সাথীরা সজল মালোর ওপর অতর্কিত হামলা চালায় একপর্যায়ে সুরেশ ধারালো চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্রের মুখে সজল মালো কে জিম্মি করে এলোপাতারি কিল-ঘুষি মারতে শুরু করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সজল মালো কে মারধর করে মাটিতে ফেলে অচেতন করার পর তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে দুর্বৃত্তরা। এ সময় তার জিন্স প্যান্টের পকেট থেকে ৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় ভ্যানচালক আহত সজল কে উদ্ধার করে নিকটবর্তী একটি ইটভাটায় রেখে যায়।

পরে সজল মালো রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সুরেশ সহ আরও চারজনক অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, সজল মালো দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে কাজ করছেন এবং মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন। এর জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণ চালিয়ে ছিলো, ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান। এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী থানার এসআই আশ্বস্থ করেছেন অভিযোগটি হাতে পেলে তা খতিয়ে দেখার। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করা হয়েছে। এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা এ সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD