1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

  • প্রকাশিতঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

সুমন হোসেন মহেশপুর (ঝিনাইদহ)

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মহেশপুর মাঠিলা সীমান্তে পতাকা বৈঠক অনুস্ঠিত।
মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে ০৪ অক্টোবর ২০২৫ তারিখ বাংলাদেশ সময় ০৮-১০ থেকে ১০০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনসমুহেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়।বিজিবির সহকারী পরিচালক
মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD