1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা তারেক।        

  • প্রকাশিতঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি , রাজশাহীঃ

 

ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, শৃঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার অন্তত ৫৮টি মন্দিরের পূজা-মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)  ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য, কারা নির্যাতিত নেতা জনাব আ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

আজ মঙ্গলবার  (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পূজা-মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আকর্ষণীয় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন আ্যাডঃ তারেক।

পূজায় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন,

“আপনারা কোন সময়, কোন কারণেই ভয় পাবেন না। মনে রাখবেন—বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। বিএনপি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আমরা মিলেমিশে থাকতে চাই। আপনারা যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।”

তিনি আরও বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নই হবে সবার মুক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শামসুল আলম, তানোর পৌর বিএনপির আহবায়ক মোঃ একরাম আলী মোল্লা, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবদল নেতা এস এম আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, তানোর উপজেলা তানোর উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সম্ভুনার্থ হালদার,সাধারণ সম্পাদক গনেশ,তানোর  পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুবদল নেতা জিয়াউর রহমান, বজলুর রশিদ,ছাত্রদল নেতা স্বাধীন, অন্তুু,মিঠুন সহ তানোর  উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আলোচনা শেষে অতিথিরা প্রতিটি পুর্জা মন্ডুপে নগদ আর্থিক অনুদান ছোট বাচ্চাদের জন্য ফুটবল এবং   তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD