1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

গভীর রাতে স্বামীর সঙ্গে পুকুরে গোসল, রহস্যজনকভাবে প্রাণ হারালেন গৃহবধূ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার : মো. ইসমাইল হোসেনঃ

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে নাসিমা বেগম (২৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামের জামালের বাড়িতে। নিহত নাসিমা বেগম ওই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত গভীর হলে স্বামী-স্ত্রীর মাঝে ঘনিষ্ঠ মুহূর্ত কাটে। পরে স্বামী-স্ত্রী একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসলের ফাঁকে নাসিমা কাপড় ধোয়ার কাজও শুরু করেন। তবে মাইন উদ্দিন গোসল শেষ করে ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম ভেঙে স্ত্রীকে পাশে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজন নাসিমার মৃতদেহ পুকুরে ভাসতে দেখতে পান।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে মৃতদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের স্বজনেরা কোনো অভিযোগ দায়ের করেনি। তবে রহস্যজনক এই মৃত্যু এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD