1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁয় চাঞ্চল্যকর কেতামন বিবি হত্যা মামলা: র‍্যাবের অভিযানে এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার।    

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

নওগাঁর সাপাহার উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের চাঞ্চল্যকর কেতামন বিবি (৭১) হত্যা মামলার এজাহারনামীয় ২ ও ৩ নম্বর আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-৪, নবীনগর, ঢাকার যৌথ আভিযানিক দল আশুলিয়ার কুরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব জানায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে একটি খাবারের বাটি নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা বৃদ্ধা কেতামন বিবির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আসামি মেহেদী হাসান ইট দিয়ে বৃদ্ধার তলপেটে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে পরদিন (২৫ আগস্ট) সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১২, ধারা ৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪, পেনাল কোড ১৮৬০। মামলার এজাহারে তিনজনকে আসামি করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. মোছাঃ আসমা খাতুন (২১), স্বামী- মোঃ আলমগীর হোসেন, সাং- হাপানিয়া, সাপাহার, নওগাঁ। ২. মোসাঃ আম্বারা বিবি (৪৭), স্বামী- মৃতঃ আনারুল হক, সাং- বৈকণ্ঠপুর, সাপাহার, নওগাঁ।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এই নির্মম হত্যাকাণ্ডটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD