1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো  

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার আমনুরা ইউনিয়নের কন্দুল মোড় এলাকায় আমনুরা-গোদাগাড়ী পাকা সড়কে পাইকড় গাছের নিচে অভিযান চালিয়ে মোঃ তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক তৌহিদুল শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের মোঃ আব্দুল সামাদের ছেলে। তার মোটরসাইকেলের পিছনের সিটে থাকা একটি বড় সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো প্রায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD