1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

রংতুলির শেষ টান পড়ছে দেবী দূর্গা সহ সকল প্রতিমায়

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজবাড়ীতে বইছে উৎসবের আমেজ। পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মন্দিরে মন্দিরে শিল্পীরা এখন ব্যস্ত রংতুলির শেষ টানে প্রতিমাকে জীবন্ত করে তোলার কাজে। 
গত রবিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আগমনী বার্তা বহনকারী মহালয়া।
আর মাত্র কয়েক দিন পরই অর্থাৎ রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের দুর্গাপূজা, যা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।
রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন কোলার হাটের পাশে কর্মকার বাড়ির পূজামণ্ডপে চলছে পুরোদমে প্রস্তুতির কাজ। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। শেষ মুহূর্তের রংতুলির আঁচড়ে দেবী দুর্গাকে নতুন রূপে সাজিয়ে তুলছেন তাঁরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে পূজামণ্ডপে দেখা যায়, প্রতিমার সাজসজ্জা ও রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। মণ্ডপের আলোকসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজও চলছে দ্রুতগতিতে।
পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এলাকার মধ্যে অন্যতম আকর্ষণীয় মণ্ডপ করতে তাঁরা নিরলস পরিশ্রম করছেন। জাঁকজমকপূর্ণ এই পূজায় সবাইকে একাধিকবার মণ্ডপে এসে উৎসব উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করবেন, যা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। আর দোলায় চড়ে কৈলাশে প্রত্যাবর্তন করবেন, যা কিছুটা অশুভ সংকেত বহন করে।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ বানী ও সদস্যসচিব বাবলু চক্রবর্তী বলেন, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় ১১০টি এবং পুরো জেলায় প্রায় ৪৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে।
পূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম বলেন, পূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে—পূজার আগে, পূজাকালীন ও পূজার পর। তিনি বলেন, প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানোর জন্য আয়োজকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে  তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD