1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মৎস্যজীবী সমবায় সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন মোঃ সোলায়মান ।

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে । গতকাল মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর পাথরঘাটাস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নতুন সভাপতি হিসেবে মোঃ সোলায়মান নির্বাচিত হয়েছেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় 

 মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য ছিলেন । সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । এদের মধ্যে মোঃ সোলায়মান ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকিদের মধ্যে কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির        প্রতিনিধিত্বকারী সদস্য মোঃ শামসুল আলম ১৩ ভোট এবং গোপালগঞ্জ কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিত্বকারী সদস্য অশোক কুমার বিশ্বাস পেয়েছেন ১ ভোট । মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । নির্বাচনে সহ সভাপতির ১ টি ও সদস্য পদে ২ টি পদে বৈধ প্রার্থী না থাকায় এসব পদে শুন্য ঘোষণা করা হয়। তাছাড়া সদস্য এলাকা -২ তে মোঃ শরীফউল্লাহ সরকার , সদস্য এলাকা -৩ তে মোঃ আমিনুল হক মোল্লাহ, সদস্য এলাকা – ৪ তে মোঃ শহিদুল ইসলাম, সদস্য এলাকা – ৫ তে রবিন মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । নির্বাচন পরিচালনা করেন গেনেন্ধু বিকাশ চাকমা ( উপ নিবন্ধক , বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম ) 

          

বিভিন্ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে মোঃ সোলায়মান বিপুল ভোটে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন।

নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় মোঃ সোলায়মান জানান, “আমি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করে মৎস্যজীবীদের উন্নয়নে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “সমিতিকে একটি স্বচ্ছ, কার্যকর এবং সকল সদস্যবান্ধব সংগঠনে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

সভায় অন্যান্য নেতৃবৃন্দও নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, মোঃ সোলায়মান দীর্ঘদিন ধরে মৎস্যজীবী সমাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD