1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

১২ মাসে ২৪ সংস্কার বাস্তবায়নের অঙ্গীকারে শিবিরের ইশতেহার ঘোষণা

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

 

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১২ মাসে ২৪টি সংস্কারের ইশতেহার ঘোষণা করেছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

উল্লেখযোগ্য ইশতেহারগুলো হলো-

‎ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন; মানসম্মত খাবারের নিশ্চয়তা; অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংস্কার; শিক্ষা ও গবেষণায় গুরুত্বারেপ; লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার; শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ; প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন; চিকিৎসা কেন্দ্রর আধুনিকীকরণ; নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা; নিরাপদ ক্যাম্পস; পরিবহন ব্যবস্থা সহজীকরণ; নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা; টিচার্স ইভ্যালুয়েশন; তথ্যসেবা নিশ্চিতকরণ; অন ক্যাম্পস জব; পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন; বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা; ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা; সংস্কৃতির বৈচিত্র্যায়ন; হাইজেনিক স্যানিটাইজেশন; ক্রীড়া উন্নয়ন; সাহিত্য, প্রকাশনা ও সামাজিক সংগঠন; ক্লিন এন্ড গ্রিন ক্যাম্পাস এবং অপরাধ দমন।

‎এদিকে ইশতেহারে ১২ মাসে ২৪টি সংস্কার করবে বলে জানিয়েছে প্যানেলটি। এ প্রসঙ্গে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, ‘এটি আকাশ কুসুম কোনো প্রস্তাবনা নয় ।আমরা এই সংস্কার বাস্তবায়ন করবো।এছাড়া এর জবাবদিহিতার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো।’

‎তিনি আরও বলেন, আমরা যেই ইশতেহারটা দিয়েছি তার একটি চার্ট আমরা ক্যাম্পাসে টানিয়ে দিব। প্রতি মাসে যেই দুইটা ইশতেহার পূরণ করা হবে, সেখানে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব। আমরা কথা দিয়ে কথা রাখতে চাই।

‎উল্লেখ্য, গত ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে প্রচার কার্যক্রম। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD