1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ভালুকায় বিএনপির কর্মী সম্মেলনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বিএনপির কর্মী সম্মেলনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ওঠে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম এবং উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক ও শহীদুল আমীন খসরু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলনে হলুদ কেপ পরিহিত কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে। সমাবেশ শুরুর পর থেকেই তারা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে পুরো অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

এসময় উপজেলা ও পৌর বিএনপি’র একাধিক যুগ্ম আহ্বায়ক তাদের বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে দলে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সম্মেলনের আগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন। এতে ভালুকা ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD