1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কালাইয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ ও রোপন

  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয় , জয়পুরহাট জেলা প্রতিনিধি:

সবুজে সাজাই বংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এবং অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে “কাঠবাদাম”গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বিদ্যালয় মিলনায়তনে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি এ টি এম সেলিম সারোয়ার শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, বিশেষ অতিথি কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান , কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা হারুণুর রশিদ,কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, চ্যানেল আই জয়পুরহাট প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাটের সনন্বয়কারী শফিউল বারী রাসেল। প্রকৃতি ও জীবন ক্লাব কালাই উপজেলা শাখার সাধারণত সম্পাদক সজিবুল ইসলাম পাভেল।

শিক্ষার্থীরা বলেন,গাছ আমাদের অক্সিজেন, ফল, কাঠ, ছায়া দেয়। গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ বাচলে আমরা বাঁঁচবো। তাই বেশি বেশি গাছ লাগাবো।

নবম শ্রেণির ছাত্র সামিউল বারী শুভ বলেন, গাছ আমাদের সবুজ সতেজতা দেয়, পাখপাখালির অভয়ারণ্য তৈরী করে এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি লাছ লাগানো উচিৎ।

কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গাছ লালনপালন ও পরিচর্যার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষার শিক্ষা পাবে। এই উদ্যোগ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দীন, প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেস্টনি গড়ার এই উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবিদার। আগামীতে এই উদ্যোগ আরো ব্যপকতা পাবে বলে আশা রাখি।

প্রকৃতি ও জীবন ক্লাব কালাই উপজেলা শাখার সভাপতি এ টি এম সেলিম সারোয়ার শিপন বলেন, কালাই উপজেলার স্কুল, গ্রামীণ সড়কে প্রায় ২ হাজার চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এর আগে ক্ষেতলালে ৫ হাজার চারা বিতরণ ও গাছ রোপণ করা হয়েছে। আগামীতে এই কর্মসূচি আরো বৃহৎ পরিসরে করার ইচ্ছে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এই উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে শিক্ষার্থীরা সচেতন হবে সুবজায়ন সম্পর্কে। মহতি এই উদ্যোগের জন্য চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ক্লাব প্রশংসার দাবিদার।

উল্লেখ্য, প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাট জেলার ক্ষেতলালে ৫ হাজার ও কালাইয়ে ২ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করেছে। আগামী বছর জেলায় ২৫ হাজার বৃক্ষ রোপণ ও বিতরনের ঘোষণা দেয় সংগঠনটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD