1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলে ব্রাক অফিসের সামনে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা (১৫) নামে এক মোটরসাইকেল চালক কিশোর নিহত হয়েছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জসিম মোল্যা উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জসিম মোল্যা নামে ওই কিশোর হবখালি ইউনিয়নের ফলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রলির সঙ্গে জসিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, বিকেলে এক্সিডেন্ট হয়। পরে খুলনা নেওয়ার পথে ছেলেটি মারা যায়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD