1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

কালুখালীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

ইমদাদুল হক রানাঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (বালিয়াকান্দি, পাংশা, কালুখালী) আসনে সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের গণ অধিকার পরিষদের তেজগাঁও থানার সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ শেখ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—দেশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কালুখালী উপজেলার আর্চ গাডার (হাতির ঝিল) ব্রিজ এলাকা থেকে রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, কালুখালী উপজেলা আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম শামীম, উপজেলা সদস্য সচিব মো. সাগর আহমেদ, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. শাহিন আলম, কালুখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার জাহিদ শেখ বলেন,
“তরুণদের হাত ধরে বাংলাদেশের পরিবর্তন এসেছে, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও তরুণদের হাত ধরে বিজয় আসবে। রাজবাড়ী-২ আসনের কৃষি অঞ্চলে আমরা কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও উন্নয়নে কাজ করব। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ভাইয়ের সুস্বাস্থ্য কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।”
এরপর সন্ধ্যায় কালুখালীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কালুখালী বাজারে মশাল মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD