1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

৫৩ লাখ টাকা হাতানো ‘জ্বিনের বাদশা’ অবশেষে র‍্যাব-৮ এর হাতে আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, ভোলাঃ

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর ৫৩ লাখ টাকা প্রতারণার মামলায় কথিত ‘জ্বিনের বাদশা’ কামাল মীর (৪৮) কে আটক করেছে র‌্যাব-৮ এর একটি টিম। ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ কাস্টম স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পারিবারিক সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে কামাল মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন এবং প্রতারণা চালাতেন। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফাঁদ পাতেন। ভুক্তভোগীর সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে অনলাইনের মাধ্যমে মোট ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের নির্দেশে গত ১৭ মে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের ভিত্তিতে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে কামাল মীরকে আটক করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব-৮। এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD