
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রত্যক্ষ সমর্থনে ৩১ আগস্ট ‘২০২৫ রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হয় । উক্ত কমিটিতে রংধনু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক মোঃ রফিকুল ইসলামকে সভাপতি ও তিলকপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিনকে সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলীকে সহ সভাপতি পদে নির্বাচিত করা হয় ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়পুরহাট জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত কমিটি গঠনে উপস্থিত থেকে সকলকে ধন্যবাদ ও নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।