1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ধামইরহাটে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার।

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে জন্মগত শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

আটককৃত ধর্ষক উপজেলার উমার ইউনিয়নের চকসুবিদ গ্রামের মৃত আইজুল হকের ছেলে আব্দুল মজিদ (৩৪)।

থানা সুত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আয়েশা সিদ্দিকা (২০) উপজেলা চকসুবিদ গ্রামের আবু হোসেনের মেয়ে। তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার দুই পা জন্মগতভাবে অচল। তিনি হাঁটাচলা করতে পারেন না।

অভিযোগ সূত্রে জানা গিয়েছে গত ১১জুন রাত আনুমানিক ৯টায় আয়েশা সিদ্দিকার বাড়িতে প্রবেশ করে তার কক্ষে গিয়ে মজিদ জোরপূর্বক তাকে ধর্ষণ করে। অবিবাহিতা আয়েশা দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এবিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা এসআই গাউসুল আজম বলেন,”শারীরিক প্রতিবন্ধী আয়েশাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করার মর্মে থানায় একটি মামলা হয়। অফিসার ইনচার্জ ওসি মো. ইমাম জাফর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা’র নির্দেশনায় ও আমার তৎপরতায় অভিনব কায়দায় ধর্ষক মজিদকে আটক করতে সক্ষম হই। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ধর্ষক মজিদকে জেলহাজতে প্রেরণ করা হয়।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD