1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

নেত্রকোনা সদরে হামলা পাল্টা হামলায় নিহত ২ আহত ৩

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

 

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের ২জন নিহত এবং ৩জন গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে।নিহতরা হলেন জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও নূর মোহাম্মদ (২৮)।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জামাটি গ্রামের বিএনপি কর্মী দুজাহান মেম্বারের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের রফিক মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহান মেম্বারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় রফিক ও তার লোকজন। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হন দুজাহান মেম্বার। এ ঘটনার পর পরই ক্ষুব্ধ দুজাহানের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকের বাড়িতে হামলা চালায়। হামলায় রফিক, তাঁর ভাই মোফাজ্জল, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ ও স্ত্রী মনোয়ারাসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রফিক ও মনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাদের মধ্যে রফিকের অবস্থা সংকটাপন্ন বলে জানায় চিকিৎসক।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী শাহ্ নেওয়াজ এর সাথে আজ রবিবার দুপুরে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ২জনের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ নারীকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD