1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

কিশোরগঞ্জে বিক্রিত জমি রেজিষ্ট্রেরী করে না দেওয়ার অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:

 

নীলফামারীর কিশোরগঞ্জে বিক্রিত জমি রেজিষ্ট্রেরী করে না দেওয়ার অভিযোগ উঠেছে একই উপজেলার রনচন্ডী ইউনিনের কিশামত বীরচরণ খলিল চেয়ারম্যানের পাড়ার মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল জলিলের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানাযায় দীর্ঘ কয়েক বছর আগে রনচন্ডী ইউনিয়নের কিশামত বীরচরণ খলিল চেয়ারম্যানের পাড়ার মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল জলিল কিশামত বীরচরণ মৌজার ৪১৬ খতিয়ান ২৫৯০ দাগে ২৯ শতক জমি গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম গনেশের বাজার এলাকার মৃত কালি মোহন রায়ের ছেলে শ্রী কুলোদা মোহন রায়ের নিকট ৪,৫০,০০০ (সাড়ে চার লক্ষ) টাকা নিয়ে বিক্রি করেন। বিক্রিত জমি ক্রয়ের পর থেকে শ্রী কুলোদা মোহন রায়ের ভোগ দখলে রয়েছে এবং সেখানে ফসলাদি চাষাবাদ করে আসছেন।

শ্রী কুলোদা মোহন রায় ভবিষ্যতের কথা চিন্তা করে ক্রয়কৃত ২৯ শতক জমি বিক্রেতা আব্দুল জলিলের নিকট রেজিষ্ট্রেরী করে নিতে চাইলে রেজিষ্ট্রেরী করিয়া দিবে মর্মে দীর্ঘদীন ধরে টালবাহনাসহ কালক্ষেপন করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ-বৈঠক হলেও কোন কাজে আসেনি। শ্রী কুলোদা মোহন রায় অভিযোগ করে বলেন জমিটি ক্রয়ের পর আমি তার নিকট থেকে কোন প্রকার ডকুমেন্ট নেইনি কিন্তু ৫ (পাঁচ) বছর ধরে জমিটি আমার দখলে রয়েছে এবং জমিতে ফসলাদি লাগিয়ে আসিতেছি। একই জমি ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে সুজা মিয়ার নিকট ৩,০০০০০/-(তিন লক্ষ) টাকা নিয়ে বন্ধক দেন আব্দুল জলিল। পরে সুজা মিয়া উক্ত জমিতে চাষাবাদ করতে গেলে তিনি জানতে পারেন ওই জমি ইতোপুর্বে কুলোদা নামক এক হিন্দু ভদ্র লোকের নিকট বিক্রিয় করেন।

 

 

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন কিশামত বীরচরন এলাকার আব্দুল জলিলের নিকট কুলোদা মোহন রায় একটি জমি ক্রয় করেছে বিষয়টি আমি শুনেছি।

 

এ ব্যাপারে ক্রেতা কুলোদা গত ২০/০৬/২০২৫ইং তারিখে কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে জমির মালিক আব্দুল জলিলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি তার নিকট জমি বিক্রি করিনি বন্ধক রেখেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD