
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গণঅধিকার পরিষদের নওগাঁর পোরশা উপজেলার নেতাকর্মীরা।
শনিবার বিকেল পাঁচটায় উপজেলার জিরো পয়েন্ট সারাইগাছি মোড়ে ছাত্র, যুব, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী ও গণ অধিকার পরিষদ পোরশা উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিল বের করেন ।
বিচার চাই বিচার চাই ভিপি নূরের উপর হামলার বিচার চাই , ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’ ইত্যাদি স্লোগান দেন এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের সামনে প্রতিবাদী বক্তব্য রাখেন পোরশা উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন ও অন্যান্য নেতাকর্মীরা।
মোড়ে অপ্রীতিকর ঘটনা এড়াইতে পোরশা থানা পুলিশ সমাবেশ চলাকালীন উপস্থিত ছিলেন বলে দেখা যায়।