1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন,রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দুর্গাপুর থানাধীন হোজা অনন্তকান্দী এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জিয়াউর রহমান (৪৬), মো. জয়নাল হক (৫৩) ও মো. নজরুল ইসলাম (৬০)। তারা তিনজনই মৃত সিরাজ উদ্দিনের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হলে পরদিন থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার অন্যতম আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে ছাড়া পেয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন। ১০ আগস্ট ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে নিজস্ব পান বরজে কাজ করার সময় একই গ্রামের প্রায় ৩০-৩৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওয়াজেদ আলী চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলেও আহত হন।

নারকীয় এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি দেশব্যাপী গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। মামলাটির তদন্তে র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং ইতিমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে। সর্বশেষ বৃহস্পতিবার আরও তিনজনকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-৫।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD