1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামইরহাটে সফল দম্পতিদের নিয়ে মেনকেয়ার বিষয়ক সমাবেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মেনকেয়ার বিষয়ক সমাবেশ করা হয়েছে।

বুধবার (২৭ আগষ্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশীষ কুমার সরকার এর উদ্বোধন করেন।

উপজেলা শাখা ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশন জানায়, সমাবেশের মূল উদ্দেশ্য হলো সফল দম্পতিদের উৎসাহিত করা, শিক্ষণীয় অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়া এবং শিশু সুরক্ষা ও পারিবারিক কল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সহিংসতা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপের মধ্য দিয়ে চলতি বছরে ৩২০ জোড়া দম্পতির অংশগ্রহণে ১১টি সেশন সম্পন্ন করা হয়েছে।

এছাড়াও সমাজে জেন্ডার অসমতা কিভাবে নারী ও পুরুষদের সম্পর্ক ও পারিবারিক কল্যাণকে প্রভাবিত করে সে বিষয়ে পুরুষদের জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি জন্ম পরিকল্পনা, গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে পুরুষদের দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কর্ম পরিকল্পনা চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিন, রাজশাহী (এসিও) সিনিয়র ম্যানেজার লোটাস সিসিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার, রোজালিন মিতু কোড়াইয়া প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD