1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের অভিযানে হেরোইনসহ আটক ২। 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

নাটোরে বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫), সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৮ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটে সদর থানাধীন বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা-মৃত শহিদুল ইসলাম ২। মোছাঃ সাবিনা বেগম (৩২), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম (উভয়ের ঠিকানা: উপর রাজরামপুর, চাঁপাইনবাবগঞ্জ)। অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা CHAPAI TRAVELS নামক বাসে যাত্রীবেশে মাদক পাচার হচ্ছে। পরবর্তীতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করে এবং নির্দিষ্ট স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযুক্ত দম্পতিকে আটক করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ হেরোইনসহ নানা প্রকার মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD