1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

শেরপুর জেলার বিভিন্ন সীমান্তে থেকে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

 

আল আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় ফেসওয়াশ, জিলেট ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় ও গরু পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা হতে ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ, ২ লক্ষ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য ৫১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। তবে এসব অভিযানকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

এব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যকর্ম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি সদস্যরা। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD