1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খানের গণসংযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পঠিত

হিরুক খান মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গহরপুর ও বলিয়ারপুর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনের প্রার্থী জেলা আমির মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, হাট-বাজার ও দোকানপাটে এ গণসংযোগ কর্মসূচি পালিত হয়। স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে কথা বলেন। এসময় তিনি জনগণের দুঃখ-দুর্দশা দূরীকরণে জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন—মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, সদর ওলামা মাসায়েক প্রকাশনা সম্পাদক মাওলানা ইয়াছিন আলী, পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মিয়ারুল ইসলাম, সেক্রেটারি জমিরুল ইসলাম, বলিয়ারপুর ইউনিট সভাপতি শাহিন, আশরাফুল প্রমুখ।

এছাড়া পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD