1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশের ওপর জোর।           

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে  মতবিনিময় সভা করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। আজ সোমবার সকাল ১১টায় র‍্যাব-৫ সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ের সময় লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ র‍্যাব-৫ এর কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি  বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। “অনেক সময় সমাজে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই মানুষের সামনে উঠে আসে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করার গুরুত্ব তুলে ধরেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র‍্যাব-৫ সর্বদা অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় প্রস্তুত। ভবিষ্যতে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  তাছাড়া র‍্যাব-৫ জঙ্গিবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে সর্বদা সক্রিয় রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, র‍্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভা শেষে সাংবাদিকরা র‍্যাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এই মতবিনিময় সভা র‍্যাব ও সাংবাদিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD