1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সকল কার্যক্রম স্থগিতসহ দুই দফা দাবীতে জয়পুরহাট পৌরসভার প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. রেজা স্মারকলিপিটি গ্রহণ করেন।

দাবিদার নাগরিকদের প্রথম দাবি হলো— কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সকল কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত পৌরসভা থেকে পত্র জারি করে মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের অবহিত করার দাবি জানানো হয়।

দ্বিতীয় দাবিতে বলা হয়— ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে জয়পুরহাট পৌর এলাকার ভোটারদের ভোটে নির্বাচিত মেয়র ও তার পরিষদ গণশুনানির মাধ্যমে যে পরিমাণ হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করবে, নাগরিকরা তা পরিশোধ করবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রিন এন্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলী হাসান মুক্তা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD