1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

আরএমপির কর্ণহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার।           

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় কর্ণহার থানা কর্তৃক চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নুর আলম (১৯) ও মোসা: রাইসা ওরফে সুরভী (১৯)। নুর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম আশ্রয়কেন্দ্র এলাকার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বাসিন্দা। রাইসা বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার আয়নালের মেয়ে।

 ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়ার এক মুদি দোকানদার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় দোকানি কর্ণহার থানায় একটি চুরির অভিযোগ দাখিল করলে একটি নিয়মিত চুরির মামলা রুজু করা হয়।

 আরএমপি’র কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে চোরকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রাখে ।

 এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সোয়া ৮টায় চন্দ্রিমা থানার এসআই মো: আ: মতিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাশিয়াডাঙ্গা থানার আশ্রয়ণ এলাকা থেকে আসামি নুর আলমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ ২৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ ভোর সাড়ে ৪টায় রাজপাড়া থানার মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে অপর আসামি রাইসাকে গ্রেপ্তার করা হয়। এসময় ঐ বাড়ি থেকে চোরাই মালামালসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তাদের আরেক সহযোগী রাইসার স্বামী মো: ফাইসালও এ চুরির সাথে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD