1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিক্ষকদের কাছে ফোনে মোটা অঙ্কের টাকা দাবি করছে প্রতারক চক্র। 

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে কারও বিরুদ্ধে থানায় অভিযোগ বা কেউ গ্রেপ্তার হলেই সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ প্রতারক চক্র। এরা কখনও পুলিশ বা কখনও গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে মোবাইল ফোনে কল দিয়ে টাকা দাবি করছে। টাকা না দিলে মামলা দিয়ে চাকরিচ্যুত করার ভয়ভীতি দেখানো হচ্ছে। ভুক্তভোগীদের অনেকেই এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের কাছে ফোনে মোটা অঙ্কের টাকা দাবি করে প্রতারক চক্রটি।  

প্রধান শিক্ষক আব্দুল মোমিন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে জয়পুরহাট সদর থানার পরির্দশক (তদন্ত) পরিচয়ে ফোন করা হয়। অপর প্রান্ত থেকে বলা হয়, গ্রেপ্তার আব্দুর রহিম স্বাধীন তথ্য দিয়েছেন আপনিও আওয়ামী লীগ করেন। সেই সূত্র ধরে আপনার বিরুদ্ধে থানায় ফাইল হচ্ছে। মামলা থেকে বাঁচতে হলে এখনই বিকাশে ৭০ হাজার টাকা পাঠান। টাকা না পাঠালে এক্ষুণি আপনাকে গ্রেপ্তার করা হবে। তারা কখনও থানায় আবার কখনও থানার পাশে চায়ের স্টলে আসতে বলে। ফোনটি পরিচিত একজনকে দিলে তারা তাঁকেও ক্রসফায়ারের হুমকি দেয়। বিষয়টি তিনি থানার ওসিকে জানিয়েছেন। 

শুধু শিক্ষক আব্দুল মোমিন নন, প্রতারক চক্রটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমারসহ আরও কয়েকজন শিক্ষকের মোবাইল ফোনে কল করে ৫০ হাজার টাকা চেয়েছেন। তারা বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েছেন।

প্রতারক চক্রটি শিক্ষার্থীকে পিটিয়ে চাঁদাবাজ আখ্যা দেওয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের কাছেও ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন অব্দি তারা চাঁদা দাবি করে যাচ্ছেন ।

জয়পুরহাট সদর থানার পরির্দশক (তদন্ত) নাজমুল কাদের বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এ কাজ করছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। কেউ যেন চক্রটিকে টাকা না দেয়, সে বিষয়ে সতর্ক করেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD