1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ গেল এক যুবকের, আহত ২৬

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইমরানুল হক হিমেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। এ ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বৌলাই ইউনিয়নের রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিমেল বৌলাই মূলসতাল এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘রাজন গ্রুপ’ নামে পরিচিত একটি পক্ষের সক্রিয় কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকা ভিত্তিক আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে উত্তেজনা চরমে পৌঁছে এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
সংঘর্ষে গুলিবিদ্ধসহ বহু আহত হন। গুরুতর আহত অবস্থায় ইমরানুল হক হিমেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতা তাদের বাধা দেয়।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অন্তত ৮ জনকে আটক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD