1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ।

সাভারে সুইপার জনকল্যাণ সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভারঃ

সাভারে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুইপার জনকল্যাণ সংগঠন।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় সাভার পৌরসভার জামসিং ১ নং ওয়ার্ডের সুলাইমান মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামসিং ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক,সাক্ষাৎকারে তিনি বলেন
“সুইপার জনকল্যাণ সংগঠন যে উদ্যোগ নিয়েছে এটি একটি মহৎ ও প্রশংসনীয় কাজ। আমরা সবসময় এই সংগঠনের পাশে আছি। একইসাথে যারা সংগঠনের সদস্যদের কাছ থেকে চাঁদা নিচ্ছে বা চাঁদাবাজি করছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই সাভার-আশুলিয়াকে সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর নগরীতে রূপান্তরিত করতে,এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ সুলতান শেখ এবং সভাপতি মোঃ আব্দুর সামাদ।
চেয়ারম্যান সুলতান শেখ বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব। এবং সাভার পৌরসভার সর্বস্তরের জনগণকে ও বিএনপির নেতাকর্মী আমার অভিভাবক যারা আছেন তাদেরকে আমি এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই
অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD