
সেচ্ছাসেবী রক্তদাতা বোনের গাড়ী দুর্ঘটনায় মৃত্যু।
সেচ্ছাসেবী প্লাটফর্মের মানবিক যোদ্ধা রক্তদাতা মানবিক বোন নুসরাত জাহান মনি আক্তার ২৭ সেপ্টেম্বর রাত ৯.১২ মিনিট এর সময় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
উল্লেখ্য, কাউখালি বাসিন্দা মানবিক বোনটি একজন মূমুর্ষ রোগীকে সেচ্ছায় রক্ত দান করে আসার সময় গাড়ি দূর্ঘটনায় আহত হয়।
নুসরাত জাহান মনি আক্তার ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
এভাবেই প্রতিনিয়ত সেচ্ছাসেবী রক্তদাতার মৃত্যুর খবর শোনা যায়।
বাংশাদেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে সকল প্রকার দুর্যোগ পূর্ববর্তি সচেতনতা ও পরবর্তি উদ্ধার অভিযানে অংশ গ্রহন করছেন সেচ্ছাসেবী ভাই বোন।
মূমুর্ষ রোগীর জরুরী প্রয়োজনে সেচ্ছাসেবী রক্তদাতা ভাই বোনদের ভুমিকা অপরিসীম।
অসহায় দরিদ্র সেবাবঞ্চিত বিপদগ্রস্থ মানুষের কল্যানে সর্বদা সেচ্ছায় সেবা প্রদান করছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ের হাজারো সেচ্ছাসেবী সংঘঠনের লাখো সেচ্ছাসেবক রক্তদাতা মানবদরদী ভাই বোন।
সেচ্ছাসেবীদের মানবতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়াচ্ছে বিশ্বজুড়ে।
একজন সেচ্ছাসেবক একটি উজ্জ্বল নক্ষত্র। একজন সেচ্ছাসেবক দেশের গর্ব, আমাদের অহঙ্কার।
সেচ্ছাসেবীদের মানবিক কাজ আরো প্রসারিত করার লক্ষে জন প্রশাসন, জন প্রতিনিধি, সসাজে সম্ভ্রান্ত পরিবারের সবার সুদৃষ্টি দিয়ে সার্বিক ভাবে পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়ালে মানবিক কাজ আরো বৃহত্তর পরিসরে বৃদ্ধি পাবে। সেচ্ছাসেবীরা উৎসাহিত হবে।
একজন সেচ্ছাসেবক নিজের কথা না ভেবে, পরিবার পরিজনের কথা চিন্তা না করে, নিজের ভবিষ্যৎ উন্নয়ন না করে, জীবনের মায়া ত্যাগ করে দূর্বার গতিতে ছুটে চলছে দেশ ও দেশের জনগনের কল্যানে।
সেই মানবিক যোদ্ধার কথা ভেবে, তার পরিবারের কথা ভেবে সেচ্ছাসেবকদের ভালোবাসা দিয়ে সকল মানবিক কাজে সার্বিক ভাবে সহযোগিতা করে পাশে দাড়ানো আমাদের সকলের উচিৎ।
দৈনিক নয়া কন্ঠ পরিবার সেচ্ছাসেবী বোনের মৃত্যুতে আমরা শোকাহত।
দৈনিক নয়া কন্ঠ পত্রিকার এর পক্ষ থেকে মানবিক বোনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।