1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

রাজশাহীতে র‌্যাব সদস্যের বিরুদ্ধে নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন।          

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে র‌্যাব-৫ এর সদস্য এএসআই স্বাধীন কর্তৃক এক ব্যক্তিকে নির্যাতন, মিথ্যা মামলার হুমকি ও পারিবারিকভাবে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসা: লামিয়া আক্তার জানান, গত ৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-৫ এর এএসআই স্বাধীন কয়েকজন লোক নিয়ে হঠাৎ তাদের বাড়িতে প্রবেশ করে। প্রবেশের পরই দাবি করা হয় যে তাদের ঘরে মাদকদ্রব্য রাখা আছে। এরপর কোনো প্রমাণ ছাড়াই তার স্বামী মো: সাজাহানকে নির্মমভাবে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, ঘরবাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোনো ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়নি। খালি হাতে ফিরে যাওয়ার সময় এএসআই স্বাধীন হুমকি দেন, যদি ঘটনাটি বাইরে জানানো হয় তবে সাজাহানকে হাফ কেজি হেরোইন দিয়ে মিথ্যা মামলায় চালান দেয়া হবে।

লামিয়া আক্তার বলেন, তারা পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে গত চার বছর ধরে সেই পথ ছেড়ে সাধারণ জীবনযাপন করছেন। এর সুবাদে এএসআই স্বাধীন প্রায় নয় মাস ধরে তাদের পরিবারের সঙ্গে ওঠাবসা করতেন এবং পারিবারিক সম্পর্কের মতোই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তার বিয়ের সময় তিনি এক লক্ষ টাকা ধার চাইলে ৩০ হাজার টাকা ধার দেওয়া হয়। কিন্তু ধারকৃত টাকা ফেরত চাইতেই ব্যক্তিগত ক্ষোভ থেকে এএসআই স্বাধীন র‌্যাবের ক্ষমতা ব্যবহার করে তাদের পরিবারকে হয়রানি শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, এএসআই স্বাধীন তার হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছেন। ব্যক্তিগত দেনা শোধ না করে উল্টো তাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের পথ বেছে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা, মানবাধিকার সংগঠন ও সংবাদকর্মীদের কাছে তিনটি দাবি জানান। তার দাবি— মো: সাজাহানের উপর চালানো অমানবিক নির্যাতনের বিচার, এএসআই স্বাধীনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা এবং ধারকৃত ৩০ হাজার টাকা ফেরত।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই স্বাধীন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যক্তিগত কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। লামিয়া-সাজাহান দম্পতি প্রকৃতপক্ষে মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD