1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদ উদ্ধার; গ্রেপ্তার ৪।          

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল এবং ৭৬ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশ।

 আরএমপির কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: নাজিম মামুন ওরফে আরহাম (২৮) ও মো: নিশান গাইন (৩১)। নাজিম গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার মো: শাহজাহানের ছেলে এবং নিশান চাঁদপুর জেলার সদর থানার রালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে।

অপরদিকে পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি হলো মো: আ: মান্নান (৩৭) রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা গ্রামের মৃত মাওলানা আ: গফুরের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার বাসিন্দা। অপর আরেকটি ঘটনায় রাজপাড়া থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মোসা: বুলবুলি (৫৪) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার মৃত আ: মজিদের মেয়ে।

 ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলো। এসময় কাটাখালী থানার বটতলা মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল চালক ও আরহী নাজিম ও নিশানকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

 অন্যদিকে পবা থানা পুলিশের এসআই এস এম আসিব নাসিব ও তার টিম সন্ধ্যা সোয়া ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা পশ্চিম পুঠিয়াপাড়ার এক হোমিওপ্যাথিক দোকানে অভিযান পরিচালনা করে আসামি আ: মান্নানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৪৪ বোতল অ্যালকোহল জব্দ করে।

 রাজপাড়া থানা পুলিশের এসআই মো: আবু শাহাদতের নেতৃত্বে একটি পুলিশি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭৬ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ৭ লাখ ২৯ হাজার ৯শ বিরানব্বই টাকা জব্দ করে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির  কাটাখালী, পবা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD