1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বেগম  খালেদা জিয়ার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসলো রেলওয়ে শ্রমিক দল,

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের ইতিহাসে তিনবারের সফল প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী আন্দোলনের বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা রেল শ্রমিক দল আয়োজন করেছিল এক হৃদয়গ্রাহী মিলনমেলার।
১৫ আগস্ট, দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় কেক কাটা, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনাসভার। পুরো আয়োজনজুড়েই ছিল নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা এবং দেশনেত্রীর জন্য অগাধ শ্রদ্ধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা রেল শ্রমিক দলের সদস্য সচিব মাসুমা আক্তার। তিনি বলেন, “বেগম জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সংগ্রামী নারী, যিনি স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন দেশের জনগণকে সঙ্গে নিয়ে। তার জন্মদিন আমাদের কাছে অনুপ্রেরণার দিন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা রেল শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সভাপতি মোঃ আবুল আসীম, কার্যকরী সহসভাপতি মোঃ সালাউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হ্যাপী আক্তার, দপ্তর সম্পাদক তরুণ, এবং আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল।
তাদের সাথে যুক্ত হন ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি ইমাম হোসেন বিপুল ও মোঃ লিটন মিয়া।
জেলা যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক ওমর ফারুক এবং কিশোরগঞ্জ পৌর বিএনপির কারা নির্যাতিত ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম নাদিম-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই আয়োজনে।
বক্তারা দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অনবদ্য অবদান স্মরণ করেন।
সবশেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় নেতাকর্মীরা বলেন, “আমরা বিশ্বাস করি, খালেদা জিয়ার নেতৃত্বেই এই দেশে আবারও গণতন্ত্র ফিরবে, ফিরে আসবে মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার।”
এই আয়োজনে উপস্থিত সবাই দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করেন এবং আগামীর রাজনৈতিক সংগ্রামে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD