1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১ জন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২১ জন গ্রেপ্তার হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।

 বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো: মামুনুর রহমান (৩৮), মো: সোহানুর রহমান ওরফে মাখন (২৫) ও এস. এম ওমর ফারুক (৫৭)। মামুনুর রহমান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার মো: মনসুর রহমানের ছেলে, আওয়ামীলীগ কর্মী সোহানুর রাজপাড়া থানার দাসপুকুর মোড় এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টুর ছেলে এবং চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার মৃত মইজুদ্দিনের ছেলে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD