1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

তরুণীকে বিয়ের ফাঁদে ফেলে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছায় বিয়ের প্রলোভনে তরুণীকে ফুসলিয়ে নিয়ে শারীরিক সম্পর্ক সহ মারপিট ও জোরপূর্বক ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাদিয়া। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সাদিয়া খাতুন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

রোববার (১০ আগস্ট) দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ সাদিয়া খাতুন লিখিত বক্তব্যে জানান, গত ১৭ জুলাই একই গ্রামের মোঃ তালেব গাইনের ছেলে মোঃ আহসানউল্লাহ গাইন (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। প্রথমে আশাশুনি থানার তেতুলিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে পাঁচ দিন এবং পরে সাদিয়াকে নিয়ে ঢাকায় ১৩ দিন রাখেন আহসানউল্লাহ। এসময় স্বামী-স্ত্রীর সম্পর্কের মতোই সব ধরনের সম্পর্ক তার সঙ্গে হয় বলে অভিযোগ করেন সাদিয়া।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে আহসানউল্লাহর পিতা মোঃ তালেব গাইন বিয়েতে রাজি হওয়ার কথা বলে গত ৫ আগস্ট গ্রামের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সেখানে আসার পর আহসানউল্লাহর পিতা মোঃ তালেব গাইন ও মাতা স্বপ্না বেগম সাদিয়া খাতুনকে বেধড়ক মারধর করে ও জোর পূর্বক একটি ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং গালিগালাজ করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। সাদিয়া বলেন এ ঘটনা এলাকার সকলে জানেন। পাশাপাশি আহসানউল্লাহ পিতা মোঃ তালেব গাইন আমাদের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছেন।

সংবাদ সম্মেলনে সাদিয়া খাতুন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচারের দাবি জানান। এসময় তার পিতা মোঃ শাহীন সরদার ও মাতা সালমা বেগম উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD