1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

রাজশাহীতে ৩৫ কোটি টাকার ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ।

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ৩৫ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “রাজশাহীর মানুষের জীবনমান উন্নত করতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় সমন্বিত উন্নয়ন চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।”

মোট ৩৫ কোটি টাকার এই প্রকল্পসমূহ জেলার বিভিন্ন স্থানে বাস্তবায়িত হবে। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—তানোর উপজেলার কাশেম বাজার থেকে বায়া রাস্তার প্রশস্তকরণ, রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার দীর্ঘ পান্তাপাড়া- কদমশহর ভাগাইল সেতুর নির্মাণ, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন, পবা উপজেলার হরিপুর হাটে নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন, মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মাণ, বাগমারা উপজেলার বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাঘা উপজেলার চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজ, রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন অন্তর্ভুক্ত।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—সড়ক সংস্কার ও প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, স্বাস্থ্যসেবা কেন্দ্র আধুনিকায়ন ।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শহরের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন উপদেষ্টা।

উল্লেখ্য, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহীতে একের পর এক অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD