1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। ৮ আগস্ট শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এঘটনা ঘটে। রাতেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

অভিযুক্ত স্বামী খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে খলিলুর রহমান (৮০)। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগমের (৭০) প্রায় ছয় বছর ধরে শয্যাশায়ী জীবন কাটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে টেনে-হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কোদাল দিয়ে ছোট গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে থাকেন। এ সময় তাঁকে হাত দিয়েও আঘাত করেন। ঘটনাটি তাঁদের নাতি মো. খোকন (১৯) ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে।

এব্যাপারে এলাকাবাসীর কেউ কেউ বলেন, খলিলুর রহমান সাধারণত ঝামেলায় জড়ান না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন উত্তেজিত হয়ে এমন কাজ করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD