
চকরিয়া উপজেলা প্রতিনিধিঃ
০৮/০৮/২০২৫তারিখ চকরিয়া থানাধীন হারবাং এলাকায় চেক পোস্ট করিয়া ২০(বিশ)লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সবুজ রংয়ের তিন চাকা বিশিষ্ট অটোরিক্সা সহ আসামী-মোঃ মামুন হোসেন (২১), পিতা- মোঃ আলমগীর, মাতা- সুফিয়া বেগম, সাং- শান্তিনগর, ০২নং ওয়ার্ড, ইউনিয়ন-হারবাং, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
ইং ০৮/০৮/২০২৫খ্রিঃ চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর চেক পোস্ট করিয়া ২,৪০০ (দুই হাজার চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি কালো রংয়ের TVS মোটর সাইকেল সহ আসামী-১.মোঃ আফসার (৪৫), পিতা মৃত আবদুল বারী,মাতা- হোসনে আরা বেগম, সাং- চরম্বা ওয়াহেদের পাড়া, ০২নং ওয়ার্ড, ইউনিয়ন-চরম্বা, থানা- লোহাগাড়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
১। আইনগত ব্যবস্থা-১। চকরিয়া থানার এফআইআর নং-১৭, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; জি আর নং-৩৮৯, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
২। চকরিয়া থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; জি আর নং-৩৯০,ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়েছে।